News Flash

  • Home
  • দিনের খবর
  • দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের
Image

দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের

দিনহাটা, ৩০ অক্টোবর (হি.স.) :   রবিবাসরীয় দুপুরে দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল । এদিন উদয়ন গুহর ওপর হামলায় অন্যতম অভিযুক্ত অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা-কর্মীরা। রবিবার দুপুরে দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে বিজেপির একাধিক বিধায়কের উপস্থিতিতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। পরে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, এদিন দিনহাটা থানাতেও বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা।
বছর খানেক আগে উদয়ন গুহর ওপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায়। দিনদুয়েক আগেও এই বিজেপি নেতা উদয়ন গুহর হাড়গোড় ভেঙে বস্তাবন্দি করার হুমকি দিয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, ‘আগেও তৃণমূলে থাকাকালীন কিছু লোক অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল। তারা এখন বিজেপিতে গিয়ে উসকানিমূলক মন্তব্য করে অশান্ত করার চেষ্টা করছে।’
যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এদিন অজয়ের বাড়িতে এসেছিলাম। সেই সময় তৃণমূলের একটি মিছিল থেকে এখানে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। যদি উদয়ন গুহ ভাবেন উনি দিনহাটার বিধায়ক বলে সেখানে যা ইচ্ছে তাই করবেন, তাহলে উনাকে তো বাইরেই যেতে হবে। সেক্ষেত্রেও তার প্রতিফলন ঘটবে।’

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top