News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছট পুজোয় যোগ দিতে এবছরও গঙ্গাঘাটে যাবেন মুখ্যমন্ত্রী
Image

ছট পুজোয় যোগ দিতে এবছরও গঙ্গাঘাটে যাবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.) :  প্রতিবছরের মত এই বছরও ছট পুজোর সূচনায় আজ  দইঘাট ও তক্তাঘাটে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এবং আগামীকাল সোমবার ভোরে ছটপুজো হবে।
গতবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে গিয়েছিলেন। সেখানে সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেছিলেন, আগে ছট পুজো উপলক্ষে রাজ্যে একদিন ছুটি থাকত। পরে তিনি জানতে পারেন ছট পুজো আসলে দুদিনের। তাই গতবছর থেকে দুই দিনের ছুটি ঘোষণা করে রাজ্য। মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে বলেন, মহিলারা তো তিনদিন আগে ছট পুজো শুরু করে দেন। যেমন আমি। আমি শুধু চা খেয়েছি। আর কিছু খাইনি। কারণ কাল থেকে আমিও ছট পুজার ব্রত রেখেছি। মমতা বলেন, আমি সব ব্রত পালন করি। দুর্গা পুজো যেমন করি, কালী পুজোয় করি। রমজান মাসেও আসি। বড়দিনের প্রার্থনাতেও যাই।
ছট পুজো উপলক্ষে কলকাতা পুরসভা, পুলিশ বিরাট সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। ঘাটে ঘাটে বসানো হয়েছে পর্যাপ্ত আলো। রাখা হয়েছে ঘাট পরিষ্কার করার জন্য প্রচুর পুরকর্মী। শহরের দুই ফুসফুস রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই জায়গাতেই মোতায়েন করা ব্যাপক পুলিশ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top