News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাল্লুকিয়াটিলা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধার এক যুবক
Image

ভাল্লুকিয়াটিলা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷  রাজধানীর ভাল্লুকিয়া টিলা এলাকা থেকে নেশা গ্রস্ত অবস্থায় উদ্ধার এক যুবক৷ পুলিশ অফিসার জানান উদ্ধার হওয়া যুবকের নাম সুজিত দাস, বয়স ২২ বছর৷ ঘটনার বিষয়ে জানাতে গিয়ে এক পুলিশ অফিসার জানান রবিবার সকালে এলাকার লোকজন থানায় ফোন করে জানায় ভাল্লুকিয়া টিলা এলাকায় রাস্তার পাশে শনিবার রাত থেকে এক যুবক নেশা গ্রস্ত অবস্থায় পরে রয়েছে৷ সেই মোতাবেক পুলিশ ঘটনাস্থলে আসে৷ ঘটনাস্থলে এসে পুলিশ দেখতে পায় ঐ যুবক নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে৷ তার পায়ে আঘাতের চিহ্ণ রয়েছে৷ তবে কি ভাবে সে পায়ে আঘাত পেয়েছে জানা যায়নি৷ পরবর্তী সময় পুলিশ ঐ যুবকের পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করে৷ ঐ যুবকের পরিবারের লোকজনরা ঘটনাস্থলে আসার পর তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ ঐ পুলিশ অফিসার আরও জানান উদ্ধার হওয়া যুবকের নাম সুজিত দাস, বয়স ২২ বছর৷ প্রায় সময়ই সে নেশাগ্রস্ত অবস্থায় থাকে৷ জানা গেছে নেশার টাকার জন্য সে অনেক সময় চুরিও করে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top