News Flash

  • Home
  • দেশ
  • ঘানার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের; সন্ত্রাস, প্রতিরক্ষা ও স্বাস্থ্য নিয়ে উভয়ের আলোকপাত
Image

ঘানার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের; সন্ত্রাস, প্রতিরক্ষা ও স্বাস্থ্য নিয়ে উভয়ের আলোকপাত

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ঘানার বিদেশমন্ত্রী শার্লি এ বোচওয়ের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শনিবার দিল্লিতে উভয় দেশের বিদেশমন্ত্রী মিলিত হন এবং সন্ত্রাস, স্বাস্থ্য ও প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে তাঁরা আলোকপাত করেন। ইউএনএসসি বিশেষ বৈঠকে সক্রিয় অংশগ্রহণের জন্য ঘানার বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট বার্তায় জানিয়েছেন, “আমাদের ঐতিহাসিক সংহতি উভয় দেশের জনগণের স্বার্থে কাজ করার জন্য আমাদের প্রচেষ্টাকে নির্দেশায়িত করে। ঘানার একটি গ্রাম, একটি বাঁধ এবং ভারতের অমৃত সরোবর উদ্যোগ অনন্য উদাহরণ।” তাঁদের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তাও জানিয়েছেন জয়শঙ্কর। তিনি জানান, ডিজিটাল, স্বাস্থ্য, সবুজায়ন, খাদ্য ও জলের উপর দৃষ্টি নিবদ্ধ করে সন্ত্রাস দমন, প্রতিরক্ষা ও উন্নয়ন অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করা হয়েছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top