News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে নাবালিকা অপহরণকান্ডে জড়িত যুবক গ্রেপ্তার তামিলনাড়ুতে
Image

কৈলাসহরে নাবালিকা অপহরণকান্ডে জড়িত যুবক গ্রেপ্তার তামিলনাড়ুতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ বৃহস্পতিবার ঊনকোটি জেলার কৈলাসহর নাবালিকা অপহরণ কাণ্ডের এক বছর পর তামিলনাড়ু থেকে গ্রেফতার অভিযুক্ত৷
ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর মহকুমার অন্তর্গত ইরানি থানার আওতাধীন শ্রীনাথপুর গ্রামে পঞ্চায়েতের বাসিন্দা কইরেন সিংহের ছেলে জিতেন্দ্র সিং, বিগত ২৯ সেপ্ঢেম্বর ২০২১ সালে গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত টিলাগাঁও পঞ্চায়েতের বাসিন্দা মখলিছ মিঞার ১৬ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়৷ ৩০ সেপ্ঢেম্বর ২০২১ মখলিছ মিঞা জিতেন্দ্র সিংহের নামে ইরানি থানায় লিখিত মামলা দায়ের করেণ৷  মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে ইরানি থানার পুলিশ৷  দীর্ঘ এক বছর পর  প্রায় দশ দিন পূর্বে মোবাইল টাওয়ার লোকেশন মাধ্যমে তামিলনাড়ু থেকে অভিযুক্ত জিতেন্দ্রকে নাবালিকা মেয়ে সহ উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয় ইরানি থানার পুলিশ৷ এব্যাপারে এই মামলার তদন্তকারী অফিসার ইরানি থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিস্তারিত জানান৷

Releated Posts

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top