News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলায় বিজেপির রেলি
Image

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলায় বিজেপির রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতিকে নিয়ে আগরতলা শহরে এক বাইক রেলির আয়োজন করা হয়৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই রেলির আয়োজন করা হয়৷
রাজধানীর ক্ষুদিরাম বসু বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় রেলি৷ হুড খোলা গাড়িতে করে রেলিতে অংশ গ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক কিশোর বর্মণ, বিধায়িকা মিমি মজুমদার, বিধায়ক রেবতী মোহন দাস সহ অন্যান্যরা৷ রেলিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্রের সামনে গিয়ে শেষ হয়৷ এইদিনের র্যালিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়৷ এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান তিনি প্রদেশ সভাপতি হওয়ার পর বিভিন্ন জেলা সফর করেছেন৷ কার্যকরতাদের সাথে বৈঠক করেছেন৷ এইদিন সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ বিভিন্ন জেলা সফরকালে তিনি লক্ষ্য করেছেন বিজেপি দলের কার্যকরতারা প্রস্তুত রয়েছে৷ ২০২৩ সালের নির্বাচনে বিজেপি ৬০ টি আসনের মধ্যে ৬০ টি আসনেই জয়লাভ করবে৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top