নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ত্রিপুরা মেডিকেল কলেজে ফি ২০২১-২২ -সালে ছিল ৫৪ লক্ষ টাকা, এখন সেটা বৃদ্ধি করে প্রায় ৬৮ লক্ষ টাকা করা হয়েছে৷ এমনকি শুধু মেডিকেল কলেজের ফি নয়, হোস্টেল ফি পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য সরকার৷ এটা মুখ্যমন্ত্রীর নির্দেশই বৃদ্ধি হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার অভিযোগ তুললেন এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায়৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে দাবি করা হচ্ছে সরকার যাতে এই মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করে৷ সাম্প্রতিককালে তিনবার বৃদ্ধি করা হয়েছে মেডিকেল কলেজের ফি৷ অবিলম্বে যদি ফি প্রত্যাহার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি৷

টিএমসির বর্ধিত কোর্স ফি প্রত্যাহারের দাবী জানাল এনএসইউআই
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















