News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় ছড়ার জলে ভাসমান মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

তেলিয়ামুড়ায় ছড়ার জলে ভাসমান মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর : ছড়ার জলে ভাসমান মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ায়। বৃহস্পতিবার সকালে খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমায় গামাইছড়া শক্তি সংঘ এলাকায় ওই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ছুটে গেছে। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া গামাইছড়া শক্তি  সংঘ এলাকায় ছড়ার জলে এক ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় জনগণ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করেছে। স্থানীয় মানুষ ওই ব্যক্তিকে সনাক্ত করে জানিয়েছেন, তাঁর নাম টুটন বিশ্বাস(৪০)। স্থানীয় মানুষই ছড়ার জলে দেহ উদ্ধারের খবর দেন ওই ব্যক্তির পরিবারকে।

মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর দাবি, বুধবার দুপুর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ তাঁর স্বামীকে অজ্ঞাত পরিচিত ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। এরপর থেকে তাঁর স্বামী বাড়ি ফিরে আসেননি। পরবর্তী সময়ে তিনি পরিবারের লোকজনকে সাথে নিয়ে সারারাত খোজাখুজি করলেও স্বামীর কোন হদিশ  পাওয়া যায় নি।

এদিকে, আজ সকালে এলাকার মানুষ বা্ড়ি থেকে বেশ কিছুটা দূরে ছড়ার জলে টুটন বিশ্বাসের দেহ ভেসে থাকতে দেখতে পান।পুলিশ জানিয়েছে, ছড়ার জলে ভাসমান দেহ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। সাথে জানিয়েছেন, ওই ব্যাক্তির কান থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। ওই ব্যক্তি ভীষণ নেশা করতেন বলে স্থানীয় মানুষ জানিয়েছেন। তবে, তাঁর মৃত্যু নিয়ে প্রচন্ড ধোয়াসার সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top