News Flash

  • Home
  • দিনের খবর
  • “এনসিসি-র জন্য টাকা নেই“, ক্ষোভ সুজন চক্রবর্তীর
Image

“এনসিসি-র জন্য টাকা নেই“, ক্ষোভ সুজন চক্রবর্তীর

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : বাংলায় এনসিসি-র যিনি দায়িত্ব রয়েছেন, তিনি ডিজিকে চিঠিতে জানিয়েছেন, রাজ্যের অনুদানের এনসিসি-র পরিকাঠামো ব্যাহত হচ্ছে। বিষয়টি তিনি একাধিকবার মুখ্যসচিব ও অর্থসচিবকে চিঠি লিখে জানিয়েছেন। কিন্তু তারপরও বদলায়নি পরিস্থিতি। এনসিসি-র ফান্ডে বছরে পাঁচ কোটি টাকার অনুদান দেওয়ার কথা। সেই টাকা রিলিজ করা হচ্ছে না। গত মার্চ-এপ্রিল মাসে মাত্র ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ফলে এনসিসি ক্যাডাররা চরম সমস্যায় পড়েছেন।

বিষয়টি নিয়ে সরব বিরোধীরাও। বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, “এনসিসি ক্যাডাররা বঞ্চিত।মেলায় টাকা আছে, খেলায় টাকা আছে, নাচ-গানে টাকা আছে, যে চেয়ার মুছে দেবে, তাঁকে প্রাইজ দেওয়ার জন্য টাকা আছে, আর এনসিসি-র জন্য টাকা নেই। পশ্চিমবঙ্গকে সর্বনাশ করার জন্য যা যা করার দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন।”

অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এটা নিঃসন্দেহে ভাল প্রোগাম। এমনিতে টাকাটা আসে কেন্দ্রীয় সরকার থেকে। রাজ্য সরকারও একটা অংশ দেয়। বোধহয় চার ভাগের এক ভাগ। সেটা কেন আটকে গিয়েছে, তা আমি জানি না। যেটা জানি না, সেটা নিয়ে বলা ঠিক হবে না। তবে নীতিগতভাবে তো রাজ্য সরকার চায় না, এনসিসি বন্ধ হয়ে যাক।”

কমান্ডিং অফিসারের তরফে রাজ্যের কাছে যখন অনুদানের জন্য তদ্বির করা হয়, তখন স্পষ্ট করে বলে দেওয়া হয়, এখন তাদের কাছে অর্থ নেই, তাই তারা বরাদ্দ করতে পারছে না। সেক্ষেত্রে ক্যাম্পিংও করতে পারছে না এনসিসি। এনসিসি-র কমান্ডিং অফিসারের তরফে ডিজিকে এও জানানো হয়েছে, রাজ্যের তরফে অসহযোগিতা মিলছে। তাতে আগামী দিনে এনসিসি চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top