News Flash

  • Home
  • প্রধান খবর
  • লক্ষ্য পঞ্চায়েত ভোটমমতার নির্দেশে চলো গ্রামে যাই কর্মসূচি তৃণমূলের
Image

লক্ষ্য পঞ্চায়েত ভোটমমতার নির্দেশে চলো গ্রামে যাই কর্মসূচি তৃণমূলের

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : সকলের পাখির চোখ পঞ্চায়েত ভোট। আর ভোটকে কেন্দ্র করেই বিরোধী দলগুলির আগেই মাটি কামড়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। আর তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নয়া কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

নয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘চলো গ্রামে যাই।’ মূলত মহিলা তৃণমূল কংগ্রেস এই নয়া কর্মসূচি গ্রহণ করছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। প্রায় আড়াই মাস ধরে চলবে এই কর্মসূচি। প্রথমে ১২ নভেম্বর পর্যন্ত গ্রামে গ্রামে এই কর্মসূচি ঠিক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে নয়া এই কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রাম ও পঞ্চায়েতকে। প্রতিটি জেলায় ও বুথে বুথে হবে পঞ্চায়েতস্তরে সভা। সেই সভায় উপস্থিত থাকবে মহিলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই সমস্ত সভার পর বুথভিত্তিক রিপোর্ট জমা পড়বে। কর্মসূচির শেষে রাজ্যস্তরে রিপোর্ট জমা পড়বে ২৫ নভেম্বরের মধ্যে।

চলো গ্রামে যাই-এর মধ্য দিয়ে দলের শীর্ষ নেত্রী চাইছেন, পঞ্চায়েত ভোটে গ্রামীণ মহিলা ও তরুণী-যুবতীদের ভোটকে তৃণমূলের বাক্সে কেন্দ্রীভূত করতে। কারণ, গ্রামীণ মহিলাদের ভোটকে এক জায়গায় করতে পারলেই বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিশেষ করে মমতার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের মহিলারা বিশেষ উপকৃত। তাই সেসব প্রকল্পের সুবিধার কথা আরও বেশি করে তুলে ধরা হবে এই প্রচারে।

Releated Posts

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top