News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালী প্রতিমা ভেঙ্গে গুড়িয়ে দিল শাসক দলের নেতা, কৈলাসহরে উত্তেজনা
Image

কালী প্রতিমা ভেঙ্গে গুড়িয়ে দিল শাসক দলের নেতা, কৈলাসহরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দিল শাসক দলের নেতা৷ তার সাথে জড়িত আরো তিনজন৷ ঘটনা কৈলাসহর ধলিয়ারকন্দি পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়৷
শাসক দলের নেতার নির্দেশ অমান্য করে কালী পূজা করায় মূর্তি ভেঙে গুড়িয়ে দিলো কয়জন দুর্বৃত্ত৷ ঘটনা কৈলাসহর ধলিয়ারকন্দি পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়৷ জানা যায়, সোমবার আনন্দ নমঃ যথারীতি কালীপূজা অনুষ্ঠিত করেন৷ কিন্তু এলাকার শাসন দলের নেতা বিমান চৌধুরী সহ তার সাঙ্গপাঙ্গরা আগে থেকেই কোন এক কারণবশত আনন্দ নমঃ -কে কালী পূজা না করার জন্য হুমকি দিয়েছিলেন৷ তারপরও কালী পূজা করায় এদিন রাতের বেলা বিমান চৌধুরী, বাপন চৌধুরী, স্বপন চৌধুরী, রাহান চৌধুরী মদমত্ত অবস্থায় এসে পূজা মন্ডপের প্রবেশ করে কালি মূর্তি ভাঙচুর করে বলে অভিযোগ৷ অভিযুক্তদের সাথে এলাকার পঞ্চায়েত সদস্য চূড়ামনি নমঃ জড়িত রয়েছে বলে অভিযোগ আনন্দ নমঃ -র পরিবারের অভিযোগ৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top