News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ২৫ রাজ্যদল গঠনের লক্ষ্যে শুক্রবার থেকে চারটি প্রস্তুতি ম্যাচ
Image

অনূর্ধ্ব ২৫ রাজ্যদল গঠনের লক্ষ্যে শুক্রবার থেকে চারটি প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর।। শিবির শুরু আগামীকাল থেকে। তবে চারটি একদিনের প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে ২৮ অক্টোবর থেকে। অনূর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেট এবার তিরুবনন্তপুরমে। টুর্নামেন্ট শুরু ২০ নভেম্বর থেকে। তবে এর জন্য চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে একদিনের চারটি প্রস্তুতি ম্যাচ রেখেছে টিসিএ। উল্লেখ্য, এবারকার অনূর্ধ্ব ২৫ ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা খেলবে “ই” গ্রুপে। মহারাষ্ট্র ম্যাচ দিয়ে ত্রিপুরার অভিযান শুরু হবে। এই গ্রুপে ত্রিপুরা, মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, পাঞ্জাব, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ ও চন্ডিগড়ও খেলবে। রাজ্য দল গঠনের লক্ষ্যে যদিও ১০ অক্টোবর থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। প্রাথমিক পর্যায়ে মোট ৩৯ জনকে ডাকা হলেও জাতীয় সিনিয়র দলে আটজন ক্রিকেটার ছিল। জাতীয় আসরে তারা তখন জয়পুরে ছিল। এখন তারাও আগরতলায় অবস্থান করছে বলে আগামী ২৮ অক্টোবর থেকে পরপর চারটি এক দিবসীয় প্রস্তুতি ম্যাচের মাধ্যমে সিলেকশন করা হবে। পারফরম্যান্সের ভিত্তিতে রাজ্য দল গঠনের লক্ষ্যেই একদিকে শিবির এবং অপরদিকে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। বলা বাহুল্য, শিবিরে আরো নতুন করে চারজন খেলোয়ারকেও ডাকা হয়েছে। তারা হলো অমিত আলী, অভিজিৎ দেববর্মা, লক্ষণ পাল ও প্রলয় দাস। সব মিলে এখন ৪৩ জন ক্রিকেটারকে নিয়ে এই সিলেকশন ট্রায়াল এবং প্রস্তুতি ম্যাচ চলবে বলে খবর।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top