News Flash

Image

আমজাদনগরে ব্রাউনসুগার সহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷  গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকায়  অভিযান চালিয়ে ১০ গ্রাম ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে আটক করল বিলোনিয়া থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় বিলোনিয়া থানার পুলিশের কাছে গোপন সংবাদ আসে আমজাদ নগর এলাকার বাসিন্দা আব্দুল রবের বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে৷ সেই সংবাদের ভিত্তিতে বিলোনিয়া থানার এসআই সঞ্জীব দেববর্মা, এসআই মৃদুল মজুমদার ও  এসআই চম্পা দাসের নেতৃত্বে পুলিশ আব্দুল রবের বাড়িতে তল্লাশি অভিযান চালায়৷ এই তল্লাশি অভিযানে ১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়৷ একই সাথে আটক করা হয় বাড়ির মালিক আব্দুল রবকে৷ উদ্ধার হওয়া নেশা সামগ্রী সহ আব্দুল রবকে বিলোনিয়া থানায় নিয়ে যায় পুলিশ৷ বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস জানান এনডিপিএস এক্টে আব্দুল বরের  বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে৷ বুধবার ধৃত আব্দুল রবকে আদালতে সোপর্দ করে পুলিশ৷

Releated Posts

সামান্য বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের নোংরা জল, ক্ষোভ রাম ঠাকুর সংঘ এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই ড্রেনে জমছে জল। কিছুক্ষণ পর সেই জল উপচে পড়ছে রাস্তায়। নোংরা ও…

ByByReshmi Debnath Sep 11, 2026

মেয়াদোত্তীর্ণ চিপস-চকলেট সরবরাহের অভিযোগ, ধর্মনগরের পাইকারি ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্য

ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: শিশুদের পছন্দের চিপস, চকলেট-সহ বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বাজারে সরবরাহ করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ…

ByByReshmi Debnath Sep 11, 2026

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top