News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদিয়াপুরে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, পরিবারের অভিযোগ খুন
Image

নদিয়াপুরে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, পরিবারের অভিযোগ খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রহস্যজনক ভাবে নাদিয়াপুরে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ৷ এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়৷ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নিজ বাড়ি থেকে বেরিয়ে যায় রঞ্জিত নাথ৷ তিনি প্রথমে গ্রামেরই মুহুরী নান্টু শুক্লবৈদ্যে বাড়িতে যান উনার জায়গা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য৷ সেখানে অনেকক্ষণ কথাবার্তার পর অন্যত্র বেরিয়ে যায় বলে জানা গেছে৷ কিন্তু সারারাত পেরিয়ে সকাল হলেও সে আর বাড়ি ফিরে আসেনি৷ বুধবার  সকালে পাশের জমিনে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এদিকে মৃত বৃদ্ধের স্ত্রী ও ছেলেরা অভিযোগ করে ওই মুহুরী তাকে হত্যা করেছে বলে৷ কারণ তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ওই জায়গার রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে  ঠান্ডা লড়াই চলছিলো৷ তাই এর পরিনিতি হিসেবে বৃদ্ধের মৃত্যু বলে পরিবার সূত্রে জানা গেছে৷ তবে ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ও ডগ স্কোয়াড বাহিনী ঘটনাস্থলে  যায় এবং উচ্চপর্যায়ে তদন্তের আশ্বাস দেয়৷ ময়না তদন্তেদের পর আসল রহস্য বেরিয়ে আসবে৷

Releated Posts

সামান্য বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের নোংরা জল, ক্ষোভ রাম ঠাকুর সংঘ এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই ড্রেনে জমছে জল। কিছুক্ষণ পর সেই জল উপচে পড়ছে রাস্তায়। নোংরা ও…

ByByReshmi Debnath Sep 11, 2026

মেয়াদোত্তীর্ণ চিপস-চকলেট সরবরাহের অভিযোগ, ধর্মনগরের পাইকারি ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্য

ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: শিশুদের পছন্দের চিপস, চকলেট-সহ বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বাজারে সরবরাহ করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ…

ByByReshmi Debnath Sep 11, 2026

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top