News Flash

  • Home
  • বিদেশ
  • মিসৌরির হাইস্কুলে বন্দুকবাজের গুলিতে মৃত্যু দু’জনের; আহত ৭, নিকেশ আততায়ী
Image

মিসৌরির হাইস্কুলে বন্দুকবাজের গুলিতে মৃত্যু দু’জনের; আহত ৭, নিকেশ আততায়ী

মিসৌরি, ২৫ অক্টোবর (হি.স.): আমেরিকার মিসৌরির সেন্ট লুইসের একটি হাইস্কুলে ১৯ বছর বয়সী বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে দু’জনের এবং সাতজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী গুলি করে নিকেশ করেছে ওই আততায়ীকে। সোমবার (আমেরিকার সময় সকাল ৯টায়) বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে প্রবেশ করে। স্কুল ভবনের দরজা তালাবদ্ধ থাকার পর কীভাবে প্রবেশ করেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সেন্ট লুইস পাবলিক স্কুল জানিয়েছে, পুলিশ বন্দুকধারীকে “দ্রুত থামিয়েছে”। সন্দেহভাজন একজন ১৯ বছর বয়সী প্রাক্তন ছাত্র। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে আততায়ীর মৃত্যু হয়েছে। একটি কিশোরীকে স্কুলের ভিতরে মৃত ঘোষণা করা হয়েছে, একজন মহিলা হাসপাতালে মারা গিয়েছেন। আহত হয়েছেন সাতজন, তাঁদের মধ্যে তিনজন মেয়ে এবং চারজন ছেলে।

শহরের পুলিশ কমিশনার মাইকেল স্যাকের মতে, অফিসাররা যখন এসেছিলেন এবং আক্রমণকারীর কাছে “লং রেঞ্জের বন্দুক” ছিল। তখন ছাত্ররা স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top