News Flash

  • Home
  • বাণিজ্য
  • জামাই ঋষি প্রধানমন্ত্রী হতেই তাঁর সাফল্য কামনা করলেন নারায়ণমূর্তি
Image

জামাই ঋষি প্রধানমন্ত্রী হতেই তাঁর সাফল্য কামনা করলেন নারায়ণমূর্তি

লন্ডন, ২৫ অক্টোবর (হি.স.) : জামাই ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন। ঋষির সাফল্যে ‘গর্বিত’ ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি।

জামাই ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হচ্ছেন। সেই বিষয়ে নারায়ণমূর্তি বলেন, ‘ঋষিকে অভিনন্দন। আমরা তাঁকে নিয়ে গর্বিত এবং তাঁর সাফল্য কামনা করি। আমরা আত্মবিশ্বাসী তিনি ব্রিটেনের জনগণের জন্য তাঁর যথাসাধ্য ক্ষমতা অনুযায়ী কাজ করবেন।’

২০০৬ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়তে গিয়েছিলেন ঋষি সুনক। সেখানেই ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে সাক্ষাৎ এবং প্রেম। জানা যায়, মার্কিন মুলুকে একটি কফি শপে প্রথমবার দেখা হয়েছিল ঋষি এবং অক্ষতার। এরপরই দু’জনের বন্ধুত্ব হয়। পরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। এর তিনবছর পর বিয়ে করেন দু’জনে। দম্পতির দুই মেয়ে আছে – অনুষ্কা এবং কৃষ্ণা।

১৯৮০ সালের ১২ জুন ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে জন্মগ্রহণ করেন সুনক। তাঁর বাবা ন্যাশনাল হেলথ সার্ভিসের জেনারেল প্র্যাক্টিশনার ছিলেন। তাঁর মায়ের নিজস্ব ওষুধের দোকান ছিল। এদিকে ঋষি ভারতীয় বংশোদ্ভূত হলেও তাঁর বাবা-মা ভারত থেকে ব্রিটেনে যাননি। গত শতাব্দীর ছয়ের দশকে পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে গিয়েছিলেন তাঁর বাবা যশবীর এবং মা ঊষা। ঋষির শিকড় অবশ্য পঞ্জাবের গুজরানওয়ালায়। যা এখন পাক পঞ্জবের অন্তর্গত। তবে, ১৯৩০-এর দশকে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তাঁর পূর্বপুরুষ পূর্ব আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top