News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, থানে-তে আতশবাজি থেকে ১১টি স্থানে আগুন
Image

মুম্বইয়ের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, থানে-তে আতশবাজি থেকে ১১টি স্থানে আগুন

মুম্বই, ২৫ অক্টোবর (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ে ভয়াবহ আগুন লাগল একটি গোডাউনে। মঙ্গলবার সকালে মুম্বইয়ের সাকিনাকা-খাইরানি রোডের ধারে অবস্থিত একটি গোডাউনে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে গোডাউনটি, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের অক্লান্ত প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এদিকে, দীপাবলির রাতে মহারাষ্ট্রের থানে-তে আতশবাজি থেকে আগুন লাগল ১১টি স্থানে। মঙ্গলবার সকালে থানে পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, আতশবাজির জন্য থানে-তে ১১টি স্থানে আগুন লেগেছে। থানে দমকল ১৬টি আগুন লাগার ফোন পেয়েছিল, যার মধ্যে ১১টি আতশবাজির কারণে ছিল। পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

Releated Posts

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top