News Flash

  • Home
  • দিনের খবর
  • তারকেশ্বরে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত বৃদ্ধা
Image

তারকেশ্বরে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত বৃদ্ধা

তারকেশ্বর, ২৫ অক্টোবর (হি.স.) : হুগলির তারকেশ্বরে আলুর হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

সূত্রের খবর, এদিন দুপুর ওই হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের রিফিল করার সময় একটি সিলিন্ডার ফেটে যায়। সেই সময় খাবার খাচ্ছিলেন শ্রমিকরা। তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে বিষাক্ত গ্যাসের সেই গন্ধ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। পরে মারা যান তিনি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও তারকেশ্বর থানার পুলিশ। জল দিয়ে ফেটে যাওয়া সিলেন্ডারটি নিস্তেজ করা হয়। ইতিমধ্যে পঞ্চায়েত, বিডিও ও পুলিশের তরফ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পঞ্চায়েত উপ প্রধান।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top