News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারামুল্লায় মসজিদ ও একটি বাড়িতে আগুন, নেভাতে গিয়ে আহত দুই দমকল কর্মী
Image

বারামুল্লায় মসজিদ ও একটি বাড়িতে আগুন, নেভাতে গিয়ে আহত দুই দমকল কর্মী

শ্রীনগর, ২৫ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে ভয়াবহ আগুন লাগল একটি মসজিদ ও সংলগ্ন দোতলা বাড়িতে। সোমবার রাতে সোপোরের টারজু এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দু’জন দমকল কর্মী। দমকল সূত্রের খবর, টারজু সোপোরের ইজাত শাহ কলোনিতে আগুন লাগে, যার মধ্যে একটি দোতলা বাড়ি এবং একটি মসজিদ যার নাম ‘মসজিদ মোস্তফা’। মঙ্গলবার ভোররাত ১.৫৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল।

তৎক্ষণাৎ দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছে যায়। একটি এলপিজি সিলিন্ডার আগুনের তীব্রতায় বিস্ফোরিত হয়, এই কারণে আলি মোহাম্মদ রেশি এবং ওয়াজাদ আহমেদ দার নামে দুই দমকল কর্মী আহত হয়েছেন। পরে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হলেও প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top