News Flash

Image

গুগলকে ফের ৯৩৬ কোটি টাকা জরিমানা করল সিসিআই

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : ফের গুগলকে বিরাট অঙ্কের জরিমানা করল কেন্দ্র। মঙ্গলবার ৯৩৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন সংস্থাকে।

এর আগে, গত বৃহস্পতিবার গুগলকে ১৩৩৭.৭৬ কোটি টাকার জরিমানা করে কেন্দ্র। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অভিযোগ ছিল, প্রভাব খাটিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় একচেটিয়া আধিপত্য, প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করেছে গুগল। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) দাবি অনুযায়ী, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) শুধু পরিচালনাই করে না, সব কিছু দেখভালও করে। নিজেদের মালিকানাধীন অন্য অ্যাপগুলির লাইসেন্সও দিয়ে থাকে তারা। তাই স্মার্টফোট হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থাগুলিও নিজেদের মোবাইল ফোনে ওএস এবং গুগল অ্যাপ ব্যবহার করতে একপ্রকার বাধ্য হয়। সে কারণে গুগলের তৈরি অধিকার এবং বাধ্যবাধকতা সংক্রান্ত একাধিক চুক্তিতেও সই করতে হয় তাদের। যার মধ্যে অন্যতম হল মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট। তার আওতায় গুগলের সার্চ ইঞ্জিন অ্যাপ, ক্রোম ব্রাউজার, উইজেট আগে থেকেই ইনস্টল করে দেওয়া হয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলিতে। সেই কারণ দেখিয়েই জরিমানা করা হয়েছিল।

এবার কেন্দ্রের দাবি, নিজের অবস্থানের অপব্যবহার করে পেমেন্ট অ্যাপ এবং ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেমের প্রচার করেছে এই মার্কিন টেক জায়ান্ট। সেই কারণেই এবার ৯৩৬ কোটি টাকা জরিমানা করা হল তাদের।

উল্লেখ্য, প্রথমবার জরিমানার মুখে পড়ার পরই পালটা হুঁশিয়ারি দেয় গুগল। বলে দেয়, কেন্দ্রের এই সিদ্ধান্তে ভারতীয় ইউজার এবং ব্যবসা, উভয়ই সমস্যায় পড়তে পারে। যাঁরা অ্যান্ড্রয়েডের নিরাপত্তাকে বিশ্বাস করেন, সেই ইউজাররাও ধাক্কা খেতে পারেন। সেই সঙ্গে দেশের বাজারে বাড়তে পারে স্মার্টফোনের দামও! বিষয়টি পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এবার দেখার আরও বড় অঙ্কের জরিমানা হওয়ার পর কী প্রতিক্রিয়া দেয় গুগল।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top