News Flash

  • Home
  • খেলা
  • সোনাপুরে খেলার মাঠ দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৮
Image

সোনাপুরে খেলার মাঠ দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৮

সোনাপুর, ২৫ অক্টোবর (হি.স.) : আলিপুরদুয়ার-১ ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের শুংশুঙ্গিতে খেলার মাঠ দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা । মঙ্গলবার এই ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

জানা গিয়েছে, ওই এলাকায় একটি ফুটবল খেলার আয়োজন করা হয় তৃণমূলের এক গোষ্ঠীর পক্ষ থেকে। যদিও সেটা অরাজনৈতিকভাবেই। আরেক গোষ্ঠীর দাবি যে মাঠে খেলার আয়োজন করা হয়েছে সেটা ওই গোষ্ঠীর এবং তাঁদের না জানিয়েই এই খেলার আয়োজন করা হয়েছে। এই নিয়েই এদিন সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে তৃণমূলের দুই গোষ্ঠীর তরফেও পুলিশে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানা গিয়েছে। ঘটনায় আহতরা কেউ পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে, কয়েকজন আবার শীলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top