News Flash

  • Home
  • দেশ
  • উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডে শিশু সহ মৃত ১১ জন
Image

উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডে শিশু সহ মৃত ১১ জন

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): মর্মান্তিক ঘটনা উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে । ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ১১ জনের। যাদের বেশিরভাগই শিশু। ছয়জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার ভোরে মধ্য উগান্ডার একটি স্কুলে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ আপাতত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। উগান্ডার পুলিশ ফোর্স টুইটারে বলেছে, ‘এখনও পর্যন্ত আগুনে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর। তার হাসপাতালে চিকিৎসাধীন। আগুনের কারণ জানার চেষ্টা চলছে।’

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, রাজধানী কাম্পালার পূর্ব দিকে মুকনো জেলার সালামা স্কুল ফর দ্য ব্লাইন্ডে এই ঘটনা ঘটেছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জেনারেল কাহিন্দা ওতাফিরে বলেছেন, ‘মৃতদের বেশিরভাগই শিশু। অভিভাবকদের সহানুভূতি জানাচ্ছি। তদন্ত চলছে।’

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top