News Flash

  • Home
  • দিনের খবর
  • কোচবিহারে বিজেপির বৈঠকে তৃণমূলের হামলার অভিযোগ, জখম ১০
Image

কোচবিহারে বিজেপির বৈঠকে তৃণমূলের হামলার অভিযোগ, জখম ১০

দিনহাটা, ২৪ অক্টোবর (হি.স.) : : পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার জেলা। গতকাল উত্তপ্ত হয়ে উঠল সিতাই বিধানসভার ব্রহ্মাত্রচাত্রা গ্রাম পঞ্চায়েত। রবিবার রাতে বিজেপির মণ্ডল কমিটির সভা চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় অন্তত ১০ জন জখম হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ, এদিন সিতাই বিধানসভা কেন্দ্রের ব্রহ্মাত্রচাত্রা এলাকায় ২১ নম্বর মণ্ডলে বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে একটি কর্মীসভা ছিল। অভিযোগ, সেই কর্মীসভায় বাধা দেয় তৃণমূল। বাধা পেরিয়েও বিজেপি কর্মীরা সেই বৈঠকে উপস্থিত হয়। বৈঠক শেষে হঠাৎই করে তৃণমূলের বাইক বাহিনী হামলা চালায়। লাঠি রড দিয়ে উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ও পা ভেঙে দেওয়া হয়েছে একজনের।

বিজেপির মহিলা মোর্চার কোচবিহার জেলা সভানেত্রী মিনতি ঈশোর বলেন, ‘এদিন মণ্ডল কমিটির সভা ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই সভায় হামলা চালিয়েছে।‘ যদিও অভিযোগ অস্বীকার করেছে সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। তিনি জানান, বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ।–

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top