News Flash

  • Home
  • বিদেশ
  • কার রেসিংয়ে চলল গুলি, শিকাগোয় মৃত অন্তত ৩
Image

কার রেসিংয়ে চলল গুলি, শিকাগোয় মৃত অন্তত ৩

শিকাগো, ২৪ অক্টোবর (হি.স.) : আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। শিকাগোয় একটি কার রেসিং প্রতিযোগিতায় চলল গুলি। এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে খবর। গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন দু’জন। কেন এই হামলা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, রবিবার শিকাগোয় একটি ড্র্যাগ রেসিং (বিশেষ ধরনের গাড়ি দৌড়) প্রতিযোগিতায় গুলি চলে। এদিন শহরের একটি রাস্তার দখল নিয়ে প্রতিযোগিতায় নামে প্রায় ১০০টি গাড়ি। রাস্তার মাঝেই বিপজ্জনক সব কসরৎ দেখাতে শুরু করে তারা। তখনই আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পাঁচজন। তাঁদের মধ্যে প্রাণ হারান তিনজন। বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শিকাগো প্রশাসনের অন্যতম কর্তা রেমন্ড লোপেজ বলেন, “এটা রাস্তায় শুধুমাত্র খেলা বা মজার বিষয় নয়। এটা রীতিমতো দুষ্কৃতীদের কাজ। এই ড্র্যাগ রেসিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে পুলিশকে।”

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top