News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জয়নগরে বিপুল পরিমানে ব্রাউন সুগার এবং হিরোইন ইদ্ধার
Image

জয়নগরে বিপুল পরিমানে ব্রাউন সুগার এবং হিরোইন ইদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ পশ্চিম থানার অন্তর্গত জয়নগর বড়বাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং হিরোইন উদ্ধার করে এলাকাবাসী৷ এই ঘটনায় দুজনকে আটক করতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু সুযোগ বুঝে দুই নেশাগারি এলাকাবাসীর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ জানা যায় এলাকার বাসিন্দা বকুল মিয়ার বাড়িতে দুই যুবক আসে  নেশা সামগ্রী বিক্রি করতে৷ এই খবর পেয়ে এলাকার এক যুবকের নেতৃত্বে দুই নেশা বিক্রেতাকে আটক করা হয়৷ পরে সুযোগ বুঝে দুই নেশা বিক্রেতা পালিয়ে যায়৷ পরে এলাকাবাসী বটতলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ আটক করা নেশা সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ এলাকাবাসীর দাবি বকুল মিয়া নামে ওই যুবককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের৷

Releated Posts

উদয়পুর রেলস্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার…

ByByReshmi Debnath Jul 6, 2026

অমরপুরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, সোনার চেইন উদ্ধার; গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: অমরপুর-উদয়পুর সড়কে মহিলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পেল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Jul 5, 2026

সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ৫ জুলাই: সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে রবিবার এক যৌথ…

ByByReshmi Debnath Jul 5, 2026

খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক

খোয়াই, ৫ জুলাই:  খোয়াই থানার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত অটো…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top