News Flash

Image

চড়িলামে ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷  রবিবার সাত সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক মহিলার৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চড়িলাম ব্লকের ছেচরী মাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে ট্রেন লাইন ধরে হাঁটছিলেন মহিলা৷ আচমকা পেছনে থেকে চলে আসে ট্রেন৷ মহিলাকে রেল লাইনের উপর দেখতে পেয়ে হর্ন দেয় ট্রেনটি৷ মহিলা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় ট্র্যাকের পাশে ছিটকে পড়েন৷ পরে মৃত্যু হয় মহিলার৷ উদয়পুর থেকে আগরতলা গামী ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে৷ তবে মৃত মহিলার পরিচয় জানা যায়নি৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়৷

Releated Posts

সামান্য বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের নোংরা জল, ক্ষোভ রাম ঠাকুর সংঘ এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই ড্রেনে জমছে জল। কিছুক্ষণ পর সেই জল উপচে পড়ছে রাস্তায়। নোংরা ও…

ByByReshmi Debnath Sep 11, 2026

মেয়াদোত্তীর্ণ চিপস-চকলেট সরবরাহের অভিযোগ, ধর্মনগরের পাইকারি ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্য

ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: শিশুদের পছন্দের চিপস, চকলেট-সহ বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বাজারে সরবরাহ করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ…

ByByReshmi Debnath Sep 11, 2026

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top