News Flash

  • Home
  • প্রধান খবর
  • উৎসাহ ও উদ্দীপনায় খামতি নেই, কর্ণাটকের রাইচুর থেকে রাহুলের নেতৃত্বে শুরু ভারত জোড়ো যাত্রা
Image

উৎসাহ ও উদ্দীপনায় খামতি নেই, কর্ণাটকের রাইচুর থেকে রাহুলের নেতৃত্বে শুরু ভারত জোড়ো যাত্রা

রাইচুর, ২২ অক্টোবর (হি.স.): দেশকে একসূত্রে বাঁধার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল গত ৭ সেপ্টেম্বর, দেখতে দেখতে ২২ অক্টোবর চলে এসেছে। ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া যাত্রা ৩,৫৭০ কিলোমিটার দীর্ঘ যাত্রায় আরও ২,৩৫৫ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে। উৎসাহ ও উদ্দীপনা একটুও কমেনি।শনিবার ছিল ভারত জোড়ো যাত্রার আরও একটি দিন। এদিন সকালে কর্ণাটকের রাইচুরের ইয়েরগেরা গ্রাম থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ আবারও শুরু হয়। কংগ্রেস নেতা-কর্মীরা রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় পা মেলান। এদিন পদযাত্রায় হাঁটেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও কে সি বেণুগোপাল প্রমুখ। সাধারণ মানুষের মধ্যেও বিশেষ উৎসাহ ও উন্মাদনা চোখে পড়েছে।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top