News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়গ্রাম পুলিশের উদ্যোগে হারানোর মা’কে ফিরে পেলেন ঝাড়খণ্ডের যুবক
Image

ঝাড়গ্রাম পুলিশের উদ্যোগে হারানোর মা’কে ফিরে পেলেন ঝাড়খণ্ডের যুবক

ঝাড়গ্রাম, ২২ অক্টোবর (হি.স.): আটদিন পর ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার পাথরডিহি গ্রামের যুবক ফিরে পেলেন তার হারানোর মা’কে।ঝাড়গ্রাম এসে হারিয়ে গিয়েছিলেন অলকা বেদি নামে এক বৃদ্ধা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে পরিবারে সাথে যোগাযোগ করার চেষ্টা চালায়। অবশেষে আট দিন পরে শনিবার ঝাড়খন্ড রাজ্যের গিরিডি জেলার পাথরডিহি গ্রামের বাসিন্দা ছেলে রবি কুমারে হাতে মা আলোকা বেদিকে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ।

পুলিশ ও প্রাশাসন সূত্রে জানা গিয়েছে ১৪ অক্টোবর ঝাড়গ্রাম থানার শক্তিনগর এলাকায় এক বৃদ্ধাকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তাকে দেখে অনেকে ছেলে ধরা সন্দেহ করে। এদিকে ঝাড়গ্রাম থানার পুলিশ বিষয়টি জানতে পেরে দ্রুততার সাথে ওই মহিলাকে উদ্ধার করে ঝাড়গ্রাম থানায় নিয়ে আসে। ১৫ অক্টোবর ঝাড়গ্রাম মহকুমা শাসকের কাছে নিয়ম মাফিক পুলিশ ওই মহিলাকে নিয়ে আসে পুলিশ। মহকুমা শাসক বাবুলাল মাহাতো লিখিত নির্দেশ দেন যাতে পুলিশ তাকে ঝাড়গ্রাম হাসপাতালে সোস্যাল ওয়েল ফেয়ার দফতরের ওয়ান স্টপ সেন্টারে পাঁচ দিন রাখা হয়। সেই মোতাবেক ওই মহিলা হাসপাতসলে ছিলেন এবং চিকিৎসাও হয় তার। এদিকে পুলিশ ওই মহিলার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যায়। এরপর ১৯ অক্টোবর আবারও মহকুমা শাসকের কাছে হাজির করা হয়।তিনি আবারও ওর্ডার করেন হাসপাতালের ওই সেন্টারে রাখার জন্য। এবং পুলিশ যাতে বিষয়টি নিয়ে তৎপর হয় তাও বলেন।এদিকে ওই মহিলা নিজের সম্পর্কে কিছু বলতে পারছিলেন না। পুলিশ পশাপাশি রাজ্য ঝাড়খন্ড, ওড়িশা ও পাশাপাশি জেলা গুলিতে মহিলার ছবি পাঠিয়ে যোগাযোগ করার চেষ্টা চালায়। তারপার এদিন শনিবার ঝাড়খন্ড রাজ্যের গিরিডি জেলার জামুয়া থানার পাথরডিহি গ্রামের বাসিন্দা রবি কুমার স্থানীয় পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঝাড়গ্রাম থানায় আসেন। পুলিশ সনাক্তকরনের জন্য রবি কুমারের কাছ থেকে প্রয়োজনীয় ভোটার কার্ড, আধার কার্ড সহ নথি যাচাই করে। তারপর অলোকা বেদি নামে ওই মহিলাকে ছেলে রবি কুমারের হাতে তুলে দেওয়া হয়।

ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো বলেন ” পুলিশ ওই মহিলাকে উদ্ধার করেছিল।এরপর ওই মহিলাকে ঝাড়গ্রাম হাসপাতালে সোস্যাল ওয়েল ফেয়ার দফতরের ওয়ান স্টপ সেন্টারে রাখার ওর্ডার দেওয়া হয়েছিল।অন্যদিকে পুলিশ খোঁজ খবর চালাতে থাকে ছেলের হাতে তুলে দেয় পুলিশ। ” এদিকে পুলিশের এই উদ্যোগে খুশি ছেলে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top