News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীতে মাটির প্রদীপ বিলি করল সামাজিক সংস্থা
Image

রাজধানীতে মাটির প্রদীপ বিলি করল সামাজিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ বন্ধু মানে ভালোবাসা সামাজিক সংস্থার উদ্যোগে শনিবার আগরতলা শহরে সিটি সেন্টারের সামনে সাধারণ মানুষের মধ্যে দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ বিলি করা হয়৷ মাটির প্রদীপ ব্যবহার করুন, মৃৎ শিল্পীদের সহায়তা করুন- এই আহ্বানকে সামনে রেখে আজ বন্ধু মানেই ভালোবাসা সামাজিক সংস্থার পক্ষ থেকে আগরতলা শহরের সিটি সেন্টার চত্বরে মাটির প্রদীপ বিতরণ করা হয়৷ দেওয়া হয় সলতেও৷ এই রাজ্যের মৃৎশিল্পের সঙ্গে যুক্ত লোকেরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ৷ তাই তাদের হাতে তৈরি প্রদীপ কিনে ব্যবহার করলে আলোর উৎসব দীপাবলির আনন্দ সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যেও সঞ্চারিত হয়৷ আসুন আমরা সবাই মাটির প্রদীপ ব্যবহার করে দীপাবলি উৎসব উদযাপন করি৷  এই মহতি ভাবনাকে প্রাধান্য দিয়ে সংস্থার সদস্যরা আজ রিক্সা চালক, অটো চালক, টমটম চালক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে মাটির প্রদীপ বিতরণ করেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top