News Flash

Image

ভারত জোড়ো যাত্রায় পা মেলাবেন শরদ পাওয়ার

মুম্বই, ২২ অক্টোবর (হি.স.) : আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্রের মসনদ থেকে বিজেপিকে উৎখাত করতে বিজেপিবিরোধী জোট গড়ার চেষ্টা করে চলেছে আঞ্চলিক দলগুলি। সেই জোটে মমতার বড় ভরসা এনসিপি নেতা শরদ পাওয়ার। শরদই এবার সামিল হতে চলেছেন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায়। শনিবার প্রবীণ কংগ্রেস নেতা অশোক চবন জানিয়েছেন, শুধুমাত্র শরদ পাওয়ার নন, রাহুল গান্ধীর ‘হাত’ শক্ত করতে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবে এই বাবা-ছেলে জুটিও।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কন্য়াকুমারী থেকে শুরু হওয়া কংগ্রেসের ভারত জোড়া যাত্রা আগামী ৭ নভেম্বর মহারাষ্ট্রে ঢুকবে। আগামী ৯ নভেম্বর শরদ তাতে পা মেলাবেন। পাশাপাশি, উদ্ধব এবং আদিত্যও সেই কর্মসূচিতে সামিল হতে পারেন। সঙ্গে থাকবেন কংগ্রেস অন্য নেতারা।
ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, গান্ধী পরিবারের বাইরে নতুন সভাপতি নির্বাচন থেকে শুরু করে ভারত জোড়ো যাত্রা, এই সবটুকুই করা হচ্ছে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের নতুন সভাপতি হলেও তিনি গান্ধী পরিবারের অনুগত। তাই খাতায়-কলমে কংগ্রেসের সভাপতি পদ গান্ধী পরিবারের হাতে না থাকলেও বকলমে দল নিয়ন্ত্রণ হবে সেখান থেকেই।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top