News Flash

Image

চেতলার আবাসনে আগুন

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.) : চেতলার আবাসনে বিধ্বংসী আগুন । শনিবার চেতলার ধনশ্রী এনক্লেভের চার তলার ফ্ল্যাটে বিধ্বংসী আগুন লাগে । এর মধ্যেই দমকল পৌঁছেছে।আশপাশের ফ্ল্যাটেও ছড়িয়ে পড়তে পারে আগুন, আশঙ্কা বাসিন্দাদের।

এই মুহূর্তে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে। কোনও ভাবেই আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে, সেই চেষ্টা করছে দমকল। ফ্ল্যাটগুলি একেবারে ঘেঁষাঘেঁষি করে তৈরি। ফলে আগুন ছড়ানো থেকে আটকাতে না পারলে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা থাকছে। ফ্ল্যাটের বাসিন্দাদের অনেককেই বের করে নিয়ে আসা হয়েছে। কী ভাবে ও কোথা থেকে আগুন লাগল, সেটা বোঝার থেকে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকেই নজর দিচ্ছে দমকল।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top