News Flash

  • Home
  • দেশ
  • হেশতলায় বেপরোয়া বাসের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু সাইকেল আরোহীর
Image

হেশতলায় বেপরোয়া বাসের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু সাইকেল আরোহীর

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহেশতলা এলাকায়।

জিঞ্জিরা বাজারের কাছে বজবজ ট্রাঙ্ক রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। ওই সাইকেল আরোহী ডাকঘরের দিক থেকে জিঞ্জিরা বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময়েই উল্টোদিক থেকে একটি বাস আসছিল। ২৫৯ রুটের বাস। সোজা এসে বাসটি ধাক্কা মারে সাইকেলে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।

আশপাশের লোকেরা দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে। রক্তাক্ত ওই সাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম শুকদেব মণ্ডল, তিনি মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। ঘাতক বাসটিকে দুর্ঘটনাস্থলে রেখেই সেখান থেকে পালায় বাসের চালক। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। পলাতক বাস চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন স্থানীয় থানার পুলিশকর্মীরা।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top