News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মীর মৃতদেহ উদ্ধার
Image

কৈলাসহরে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহরের ইছাপুর গ্রাম পঞ্চায়েতে একটি কালভার্টের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ শনিবার সকালে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় কালভার্টের নিচে জলের মধ্যে একটি ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ সংবাদে প্রকাশ, ওই মৃত ব্যক্তির নাম কমল সিংহ৷ বয়স ৬৫৷ মৃত ব্যাক্তির মূল বাড়ি কৈলাসহরের কামরাঙ্গা বাড়ি এলাকায় হলেও কয়েক বছর ধরে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা রোহিত সিনহার বাড়িতে থাকেন বলে গ্রামবাসীরা জানান৷ স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে, মৃত কমল সিংহ অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী ছিলেন৷ উনার স্ত্রী এবং  পুত্র, কন্যা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকায় বসবাস করেন৷ উনার স্ত্রী এবং সন্তানদের সাথে কোন এক অজ্ঞাত কারণে ঝামেলা চলছে৷  স্ত্রীর সঙ্গ ছেড়ে তিনি কৈলাশহর মহকুমার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন৷ সংবাদে আরো জানা যায় যে, কমল সিংহ অত্যন্ত ভালো মানুষ হিসাবে ইছবপুর গ্রামে পরিচিত ছিলেন৷ গতকাল রাতে কমল সিংহ রোহিত সিনহার বাড়িতে আর যাননি৷ শনিবার সকালে এলাকার একটি কালভার্টের পাশে উনার জুতো দেখা যায়৷পাশাপাশি কালভার্টের নীচে জলের মধ্যে  মৃতদেহ ভেসে উঠে কমল সিংহের৷ এলাকাবাসী এসে ভিড় জমান ঘটনাস্থলে৷ তবে এটি অস্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা সে নিয়ে দ্বন্দ্বে রয়েছেন গোটা এলাকাবাসী৷ খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে৷ পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে প্রেরণ করা হয়৷ তবে এই ঘটনায় গোটা ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

ঊনকোটিতে পুরাতন ও নির্মাণাধীন জেলা কারাগার পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ৩১ জুলাই: ঊনকোটি জেলার জারুইলতলায় নির্মাণাধীন নতুন জেলা কারাগারের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top