News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের বাস ও ট্রলি ট্রাকের সংঘর্ষে মৃত ১৫, শোকপ্রকাশ যোগী ও শিবরাজের
Image

মধ্যপ্রদেশের বাস ও ট্রলি ট্রাকের সংঘর্ষে মৃত ১৫, শোকপ্রকাশ যোগী ও শিবরাজের

রেওয়া, ২২ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের রেওয়া জেলায় যাত্রীবাহী বাস ও ট্রলি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। আহতদের মধ্যে ২০ জনকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। শুক্রবার রাত ১০.৩০ মিনিট থেকে এগারোটার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে রেওয়া জেলার সুহাগি পাহাড়ি এলাকায়।

রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুরে যাচ্ছিল। বাসের প্রায় সমস্ত যাত্রী উত্তর প্রদেশের বাসিন্দা। রেওয়া কালেক্টর মনোজ পুষ্প জানিয়েছেন, “মনে হচ্ছে ট্রলি ট্রাকটি সামনে থাকা ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে, চালক ব্রেক কষলে পেছনে থাকা বাসটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই পুলিশ ও স্থানীয় মানুষজনের সহায়তায় উদ্ধারকাজ চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

ভয়াবহ এই দুর্ঘটনায় শোকব্যক্ত করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, আহত যাত্রীদের চিকিৎসার জন্য দু’টি বাসে প্রয়াগরাজ পাঠানো হয়েছে। গুরুতর আহত যাত্রীদের মধ্যপ্রদেশের রেওয়া মেডিকেল কলেজে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেওয়া জেলা প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত উত্তর প্রদেশের বাসিন্দাদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার বিষয়ে মুখ্যমন্ত্রী শিবরাজের সঙ্গে কথা হয়েছে। নিহতদের ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top