News Flash

  • Home
  • দিনের খবর
  • পুনেতে ড্রেন চেম্বার পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু, একজন অচেতন
Image

পুনেতে ড্রেন চেম্বার পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু, একজন অচেতন

পুনে, ২১ অক্টোবর (হি.স.) : পুনে জেলার ওয়াঘোলিতে কলেজ রোডের সোসাইটির একটি ড্রেন চেম্বারে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শ্রমিককে অচেতন অবস্থায় জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াঘোলি পুলিশ এই খবর জানিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৬টায় একটি বেসরকারি ঠিকাদারের মাধ্যমে ড্রেন চেম্বার পরিষ্কার করছিলেন। চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গেই তিন কর্মী অজ্ঞান হয়ে যান। খবর পেয়ে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ব্রিগেডের কর্মীরা তিনজনকেই উদ্ধার করে। উদ্ধারের পর নিতিন প্রভাকর গোন্ড (৪৫) এবং গণেশ পালেকার (২৮) মারা যান। আরএক শ্রমিককে অচেতন অবস্থায় জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top