News Flash

  • Home
  • দেশ
  • খোয়াইয়ে সোনাতলা বাজারে আগুনে পুড়ল তিনটি দোকান
Image

খোয়াইয়ে সোনাতলা বাজারে আগুনে পুড়ল তিনটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ খোয়াই মহাকুমা সোনাতলা বাজারে বিধবংসী আগুন৷ পুড়ে ছাই তিনটি দোকান৷  ব্যাপক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা৷ জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে এক বিধবংসী অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় খোয়াই থানাধীন সোনাতলা বাজারে৷ পুড়ে যাওয়া দোকান তিনটি মধ্যে একটি মিষ্টির দোকান, স্টেশনারি দোকান, অপরটি ব্রয়লার মোরগের দোকান ছিল৷ অগ্ণিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে৷ ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাত আনুমানিক বারোটা নাগাদ সোনাতলা বাজার সংলগ্ণ স্থানীয়রা দেখতে পায় ধোয়ায় গোটা সোনাতলা বাজার আচ্ছন্ন হয়ে রয়েছে৷ পরে মিষ্টির দোকানে আগুন দেখতে পায় এলাকাবাসী৷ খবর দেওয়া হয় দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top