News Flash

  • Home
  • দিনের খবর
  • আন্দোলনকারীদের উচ্ছেদের প্রতিবাদ শিক্ষক সংগঠনের
Image

আন্দোলনকারীদের উচ্ছেদের প্রতিবাদ শিক্ষক সংগঠনের

কলকাতা, ২১ অক্টোবর (হি. স.) : আন্দোলনকারীদের উচ্ছেদের প্রতিবাদ উঠল শিক্ষক সংগঠন থেকে।

অর্থনীতির অধ্যাপিকা তথা কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মহালয়া চট্টোপাধ্যায় বড় হরফে লিখেছেন, “কাল রাতে বিধাননগরে অনশনরত চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণভাবে অবস্থান জোর করে তুলে দেওয়া ও পুলিশের অত্যাচারের তীব্র নিন্দা করছে কলিকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।“

কলিকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সনাতন চট্টোপাধ্যায় এক বার্তায় লিখেছেন, “সীমাহীন দুর্নীতির বলি হয়ে যে হাজার হাজার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীকে এখন বসতে হয়েছে রাস্তায়- যাদের স্বপ্ন – ভবিষ্যৎ লুট হয়ে গেছে এই সরকারের আমলে তাদের আন্দোলন কে পূর্ণ সমর্থন জানায় কলিকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তাদের ন্যায্য দাবীকে মান্যতা দিয়ে তাদের নিয়োগের ব্যবস্থা করার বদলে আদালতের রায়ের দোহাই দিয়ে যে ভাবে রাতের অন্ধকারে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলনের উপর বর্বরোচিত পুলিশি অত্যাচার নামিয়ে আনা হয়েছে শিক্ষক সমিতি তাতে তীব্র ঘৃণা ব্যক্ত করছে ও ধিক্কার জানাচ্ছে। এই ঘটনা সভ্য সমাজের কলঙ্ক।

পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ওয়েবকুটা) সভাপতি কেশব ভট্টাচার্য এক বার্তায় লিখেছেন, “টেট উত্তীর্ণ আন্দোলন রত চাকুরি প্রার্থীদের উপর পুলিশের বর্বর আক্রমণের প্রতিবাদে আজ বিকেল ৫ টায় কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির সামনে কালো ব্যাজ পরে অবস্থান বিক্ষোভ কর্মসূচীর পালন করা হবে। সদস্যবন্ধুদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top