News Flash

  • Home
  • খেলা
  • শিলংয়ের পূর্বোত্তর অলিম্পিক গেমস
Image

শিলংয়ের পূর্বোত্তর অলিম্পিক গেমস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। নর্থ-ইস্ট অলিম্পিক গেমস ২০২২ অনুষ্ঠিত হচ্ছে শিলংয়ে। আগামী ১০ থেকে ১৬ নভেম্বর, সাত দিনব্যাপী এই পূর্বোত্তর অলিম্পিক গেমসে ত্রিপুরা থেকে ২৮৩ জনের একটি দল এতে অংশগ্রহণ করবে বলে প্রস্তুতি শুরু হয়েছে। ত্রিপুরার খেলোয়াড় হিসেবে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, জুডো, বক্সিং, ফুটবল, ক্যারাটে, তাইকুন্ডু, টেবিল টেনিস, উশু, ওয়েট লিফটিং, রেসলিং, সুইমিং এবং টেনিসে মোট ২৮৩ জনের দল গঠন করা হচ্ছে। আগামী ২৪ অক্টোবরে রাজ্য দলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে। পিআরটিসি, বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডের ভিত্তিতে ত্রিপুরার প্রতিভাবান উপযুক্ত খেলোয়ারদের নিয়েই এই দল গঠন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top