News Flash

  • Home
  • দিনের খবর
  • কেদারনাথ মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর, পুণ্যার্থীদের সুবিধার্থে রোপওয়ে প্রকল্পের শিলান্যাস
Image

কেদারনাথ মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর, পুণ্যার্থীদের সুবিধার্থে রোপওয়ে প্রকল্পের শিলান্যাস

রুদ্রপ্রয়াগ, ২১ অক্টোবর (হি.স.): কেদারনাথ মন্দিরে পূজার্চনা ও ভগবান কেদারনাথের দর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনের জলি গ্রান্ট বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। মোদী স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে তাঁরা অভ্যর্থনা জানান।

সেখান থেকে কেদারনাথের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী, সকাল ৮.৩০ মিনিট নাগাদ তিনি পৌঁছে যান কেদারনাথে। এদিন হিমাচল প্রদেশের চাম্বার মহিলাদের হাতে তৈরি পোশাক পরেন প্রধানমন্ত্রী মোদী। পোশাকটিকে চোলা ডোরা বলা হয়। এই পোশাকটি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক হিমাচল প্রদেশ সফরের সময় তাঁকে উপহার দেওয়া হয়েছিল। অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কেদারনাথ মন্দিরে এদিন পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী। পরে আদিগুরু শঙ্করাচার্যর সমাধিস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুণ্যার্থীদের সুবিধার্থে কেদারনাথে এদিন দু’টি নতুন রোপওয়ে প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। গৌরীকুন্ড থেকে কেদারনাথ এবং গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহিবের মধ্যে সঙ্গে সংযোগকারী দু’টি নতুন রোপওয়ে প্রকল্প-সহ ৩৪০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top