News Flash

  • Home
  • দেশ
  • দীপাবলিতে অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, দীপোৎসবের সূচনা-সহ রয়েছে একাধিক কর্মসূচি
Image

দীপাবলিতে অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, দীপোৎসবের সূচনা-সহ রয়েছে একাধিক কর্মসূচি

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): সামনের আলোর উৎসব দীপাবলি, দীপাবলিতে এবার অযোধ্যায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ অক্টোবর, সোমবার অযোধ্যা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে দীপোৎসব উদযাপনের সূচনা-সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। যেমন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন তিনি, প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন প্রধানমন্ত্রী। সবশেষে দীপোৎসব উদযাপনের সূচনা করবেন মোদী ও আরতি দর্শন করবেন।

২৩ অক্টোবর অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী, ওই দিন বিকেল পাঁচটা নাগাদ ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন মোদী, এরপর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন। বিকেল ৫.৪৫ মিনিটে তিনি প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন। সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রধানমন্ত্রী আরতি প্রত্যক্ষ করবেন, যার পরে প্রধানমন্ত্রী দীপোৎসব উদযাপনের সূচনা করবেন। প্রসঙ্গত, এই বছর দীপোৎসবের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রথমবার প্রধানমন্ত্রী এই উদযাপনে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top