News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপিতে যোগ দিলেন মথার মনোনীত এমডিসি বিদ্যুৎ দেববর্মা
Image

বিজেপিতে যোগ দিলেন মথার মনোনীত এমডিসি বিদ্যুৎ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷  তিপ্রা মথা দল ছেড়ে পুনরায় বিজেপি দলে যোগদান করলেন এডিসি-র মনোনীত এমডিসি বিদ্যুৎ দেববর্মা৷
শুক্রবার রবীন্দ্র ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যর হাত ধরে তিনি বিজেপি দলে যোগদান করেন৷ বিজেপি দলে যোগদান করার পর তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান পিছিয়ে পড়া মানুষকে একমাত্র বিজেপি সামনের সারিতে নিয়ে আসতে পারে৷ তাই তিনি পুনঃরায় বিজেপি দলে যোগদান করেছেন৷ তিনি আরও বলেন বর্তমানে এডিসি এলাকার যথেষ্ট উন্নয়ন হয়েছে৷ এই উন্নয়ন আগে মানুষ ভাবতেই পারে নি৷ কিন্তু এই উন্নয়নের আরও প্রচার প্রয়োজন৷ আগামিতে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন বলেও জানান৷

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top