News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীপাবলীতে বৃষ্টির প্রকোপ, ত্রিপুরায় সতর্কতা জারি
Image

দীপাবলীতে বৃষ্টির প্রকোপ, ত্রিপুরায় সতর্কতা জারি

আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ অক্টোবর প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় সমস্ত জেলা শাসকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে রাজস্ব দফতর। তাতে, আলোর উত্সব দীপাবলী কিছুটা ফিকে হবে বলে অনুমান করা যাচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাষ মোতাবেক, আগামী রবিবার ২৩ অক্টোবর থেকেই হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ অক্টোবর সিপাহিজলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাত হবে। তবে, আগামী ২৫ অক্টোবর সিপাহিজলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে, সেখানে সতর্কতা জারি করা হয়নি। কিন্তু, আগামী ২৪ ও ২৫ অক্টোবর ত্রিপুরার সমস্ত জেলার নাগরিকদের সাবধানতা অবলম্বনে সতর্ক করা হয়েছে।  

রাজস্ব দফতর আবহাওয়ার পূর্বাভাষ ঘিরে আজকেই ত্রিপুরার সমস্ত জেলাশাসকদের আগামী ২৪ ও ২৫ অক্টোবর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে এনডিআরএফ, এসডিআরএফ, টিএসআর, দমকল ও প্রশিক্ষিত স্বেচ্ছা সেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় নৌকা, জ্যাকেট এবং অন্যান্য ত্রাণ সামগ্রীও মজুত রাখতে বলা হয়েছে।বিশেষ করে, নদীর জলস্তর বৃদ্ধির দিকে সবচেয়ে বেশি নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া, পরিস্থিতি বুঝে নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নেওয়ার জন্যও ব্যবস্থা করার আদেশ রয়েছে। পাশাপাশি, বজ্রপাত থেকে বাঁচার জন্য খোলা মাঠে কাজ থেকে বিরত থাকতে এবং গৃহপালিত প্রাণীদের নিরাপদ স্থানে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top