ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।। কিল্লায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় কাইপেং জোয়ালা ৪-১ গোলে জয়ী হয়েছে। হারিয়েছে কামি কৌতাল ফুটবল ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে রাহুল জমাতিয়া একাই দুটি গোল করে। এছাড়া, বেঞ্জামিন ও নন্দন একটি করে গোল করে। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করে চিকন জমাতিয়া। প্রথমার্ধে দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও কার্যত শেষ পর্যন্ত ম্যাচটি একতরফা ঠেকে। কাইপেং দল শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে খেলে ৪-১ গোলে জয় ছিনিয়ে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সিধু, কৃষ্ণ উদয়, আইতি এবং মাখন জমাতিয়া।

কিল্লায় ফুটবল, জয়ী কাইপেং
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















