News Flash

  • Home
  • দিনের খবর
  • চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি অভিযান, রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিলের ডাক ডিওয়াইএফ-এর
Image

চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি অভিযান, রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিলের ডাক ডিওয়াইএফ-এর

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): চাকরিপ্রার্থীদের আন্দোলন ভাঙতে আশঙ্কামত রাতেই হল সল্টলেকে পুলিশি অভিযান। এর প্রতিবাদে শুক্রবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। ডিওয়াইএফ-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র শুক্রবার সকালে জানান, “রাজ্যের বিভিন্ন জেলাতেই এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। দুপুরে কলকাতায় হবে কেন্দ্রীয় সমাবেশ। করুণাময়ীতে ওই সমাবেশে যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনেকেই থাকবেন।”

আন্দোলনকারীদের সরে যেতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পুলিশের তরফে প্রথমে অনুরোধ, ক্রমে আবেদন ও নির্দেশ দেওয়া হতে থাকে। রাত সাড়ে ১২টার পর থেকেই পুলিশ বলপ্রয়োগ শুরু করে। রাত দুটোয় সিপিএম নেতা সুজন চক্রবর্তী টুইটারে লেখেন, “টেট-সফল চাকরি প্রার্থী আন্দোলনকারীদের উপর মাঝরাতে পুলিশের বর্বরতা। হিংস্র মমতা প্রশাসন। মহিলাদেরও নিস্তার নেই।” রাত দুটোয় তিনি ফেসবুকে লেখেন, “চাকরিপ্রার্থীদের আন্দোলন ভাঙতে রাতের অন্ধকারে দলদাস পুলিশের বর্বর আক্রমণ। ধিক্কার পুলিশমন্ত্রীকে। রাজ্যজুড়ে আন্দোলন জারি থাকছে।” শুক্রবার সকালে আবার তিনি সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top