News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিমান পরিষেবা ক্ষেত্রে নতুন পালক জুড়ল, আগরতলা থেকে বেঙ্গালুরু ভায়া গুয়াহাটি রুটে আকাশা এয়ারের পরিষেবা শুরু
Image

ত্রিপুরায় বিমান পরিষেবা ক্ষেত্রে নতুন পালক জুড়ল, আগরতলা থেকে বেঙ্গালুরু ভায়া গুয়াহাটি রুটে আকাশা এয়ারের পরিষেবা শুরু

আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় বিমান পরিষেবা ক্ষেত্রে নতুন পালক জুড়ল আজ। বেসরকারি বিমান সংস্থা আকাশা এয়ার আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু করেছে। আগরতলা-বেঙ্গালুরু ভায়া গুয়াহাটি রুটে প্রতিদিন একটি বিমান যাতায়াত করবে।

এদিন ত্রিপুরায় বেসরকারি বিমান সংস্থা আকাশা এয়ারের বিমান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এয়ারপোর্ট ডিরেক্টর কে সি মিনা এবং আকাশা এয়ারের সিএমও বেলসন কৌটিনহো উপস্থিত ছিলেন। আকাশা এয়ারের ১৮৯ আসন বিশিষ্ট বিমানটি প্রতিদিন ব্যাঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে গুয়াহাটি হয়ে আগরতলায় পৌঁছবে এবং আগরতলা থেকে গুয়াহাটি হয়ে ব্যাঙ্গালুরু যাবে।

অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, ত্রিপুরার বিমান পরিষেবার সঙ্গে আকাশা এয়ার যুক্ত হওয়ার ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ, সাধারণ যাত্রী সহ ব্যবসায়ীগণ দারুণ উপকৃত হবেন। এজন্য আকাশা এয়ার কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরটি আগে সিঙ্গিরবিল বিমানবন্দর নামে পরিচিত ছিল। সে সময় বিমানবন্দরে নিরাপত্তারও তেমন বহর ছিলনা। কিন্তু বর্তমানে ত্রিপুরার বিমান পরিষেবায় ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে।তাঁর কথায়, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার গঠিত হওয়ার পর ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে রেল, সড়ক ও বিমান পরিষেবার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু বিগতদিনে বিমান যোগাযোগের ক্ষেত্রে ত্রিপুরা উপেক্ষিত ছিল। বর্তমানে ত্রিপুরায় বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতির সুফল পাচ্ছেন রাজ্যের জনগণ। ত্রিপুরার মানুষ এখন সরাসরি দেশের প্রধান প্রধান শহরগুলিতে দ্রুত পৌঁছুতে পারছেন। ত্রিপুরার জনগণের স্বার্থে বিমান ভাড়া যাতে নাগালের মধ্যে রাখা যায় সে বিষয়ে আকাশা এয়ার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমানে ত্রিপুরায় বিমান যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে এখন প্রতিদিন ২০টি বিমান উঠা নামা করে। তিনি বলেন, পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরা এখন ক্রমশ এগিয়ে চলছে। দেশ-বিদেশ থেকে প্রতিদিন বহু পর্যটক ত্রিপুরায় আসছেন। এক্ষেত্রে আকাশা এয়ার সঠিক সময়েই তাদের পরিষেবা শুরু করেছে, বলেন তিনি। আগরতলা-দিল্লী রুটে বিমানযাত্রীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে আকাশা এয়ার যাতে ঐ রুটে আরও একটি বিমান চালু করে সে বিষয়ে আকাশা এয়ার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান পরিবহনমন্ত্রী। অনুষ্ঠানে আকাশা এয়ারের প্রথম বিমান পরিষেবার যাত্রী পঙ্কজ দে’র হাতে বোর্ডিং পাস তুলে দেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top