News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে ওমিক্রনের হদিশ
Image

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে ওমিক্রনের হদিশ

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি. স.) : ওমিক্রনের দাপটে দেশে বাড়লো করোনা আক্রান্ত সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪১ জন। মহারাষ্ট্রে হদিশ মিলল ওমিক্রনের অতি বিপজ্জনক সাব ভ্যারিয়েন্টের। মহারাষ্ট্রেও ১৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সেরাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রের দাবি।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪১ জন। গতকালও সংখ্যাটা ২ হাজারের কম ছিল। তবে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৫ হাজার ৫১০ জন। এখনও পর্যন্ত যা খবর এই আক্রান্তদের মধ্যে ১৮ জন ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯৪৩ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৮২ হাজার ৬৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। এদিকে রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৭, ৩০৪। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। মোট করোনার বলি ২১, ৫২৫ জন। সংক্রমণের গতি আগের থেকে কমলেও টিকাকরণের গতির সঙ্গে আপস করতে চাইছে না সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ৪৬ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ লক্ষ টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করানো হয়েছে ২ লক্ষ ৫১ হাজারের বেশি মানুষের। ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি ওমিক্রমনের নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়ায় সার্বিকভাবেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top