News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ নির্বাচন : উজ্জ্বল ভবিষ্যৎ প্যানেলের নির্বাচনী ইশতেহার
Image

টিসিএ নির্বাচন : উজ্জ্বল ভবিষ্যৎ প্যানেলের নির্বাচনী ইশতেহার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো ক্রিকেটের উজ্বল ভবিষ্যৎ প্যানেলের পদ প্রার্থীরা। ১৬ টি প্রতিশ্রুতি দিলো এই প্যানেল। যদি আসন্ন টিসিএর নির্বাচনে তাদের প্যানেল জয়ী হয় তাহলে আগামী তিন বছরে তারা এই প্রতিশ্রুতিগুলো পূরণ করবেন বলে জানালেন এই প্যানেলের সম্পাদক পদ প্রার্থী সুব্রত দে।  টিসিএ-তে নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন যাতে সুষ্ঠু ভাবে হয় এবং অবশ্যই যাতে গনতান্ত্রিক পদ্ধতি মেনে হয়, তারও আবেদন করলেন তারা। এই প্যানেলের আবেদন গুলোর যৌক্তিকতা স্বীকারও করলেন নির্বাচন কমিশনার কিশোর আম্বুলি। একই সঙ্গে সুব্রত দে এই প্যানেল থেকে সরাসরি অভিযোগ করলেন, তাদের বিরোধী প্যানেলের লোকেরা নাকি মহকুমার কয়েকজন ভোটারকে শহরের কোনো একটি হোটেলে হাইজ্যাক করে রেখে দিয়েছে যাতে তারা ভোট দান না করতে পারেন। এই বিষয়টা কোনও ভাবেই কাম্য নয় বলেই দাবি করলেন তিনি। এতে রাজ্য ক্রিকেটে এক কলঙ্কময় অধ্যায় রচনার শামিল হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top