ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। জয়ের ধারা অব্যাহত রাখলো জয়িং কামি দল। পরাজিত করলো কাইপেং বুলাই দলকে। ৩-০ গোলে। মহিলা ফুটবলে। জয়ৈং কামি মাঠে ৮ দলকে নিয়ে হচ্ছে আসর। বৃহস্পতিবার জয়ৈং কামি মাঠে মুখোমুখি হয় দুইদল। একঝাঁক ত্রিপুরা দলের ফুটবলারদের নিয়ে গড়া ছিলো দুই দল। ফলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন জয়িং কামি দলের ফুটবলাররা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিলো বিজয়ী দল। ম্যাচে বিজয়ী দলের পক্ষে জিবিকা দেববর্মা, শিমপ্লি জমাতিয়া এবং প্রীতি জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন কিপহিলতি জমাতিয়া। মূলত: কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ। কম দল আসরে অংশ নেওয়ায় প্রথমে লিগ ভিত্তিতে হবে খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে হবে নকআউট পর্যায়ে খেলা।

কিল্লায় মহিলা ফুটবল জয়িং কামি শীর্ষে
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















