News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে ফুটবল সেমিতে কালাঢেপা
Image

সাব্রুমে ফুটবল সেমিতে কালাঢেপা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। সেমিফাইনালে উঠলো কালাঢেপা দল দল। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৩-‌২ গোলে পরাজিত করলো চালিতা ছড়ি দলকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। বিজয়ী দলের পক্ষে মনীষ দেববর্মা দুটি এবং কালু দেববর্মা একটি গোল করেন। বিজীত দলের পক্ষে রাহুল ত্রিপুরা দুটি গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন সত্যময় জ্যোতি চাকমা। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্লাডমাউথ ক্লাব খেলবে বনকুল প্লে সেন্টারের বিরুদ্ধে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top