News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ফের বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা শতক পার
Image

ত্রিপুরায় ফের বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা শতক পার

আগরতলা, ১৮ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা বাড়তেই আক্রান্তের সংখ্যায়ও বৃদ্ধি হয়েছে। এতে সক্রিয় রোগীর সংখ্যা শতক পার করে ফেলেছে। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ দৈনিক সংক্রমণের হার লাগাতার তিন শতাংশের উপরে থাকছে। সুস্থতার হারও খুবই নগণ্য।

ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ৩ জন সুস্থ হয়েছেন। এতে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১। দৈনিক সংক্রমণের হার ৩.০৯ শতাংশ থেকে বেড়ে ৩.৬১ শতাংশ হয়েছে। তবে, মৃত্যুর কোনও খবর নেই। এদিকে, জেলাভিত্তিক দৈনিক সংক্রমণে পশ্চিম ত্রিপুরা ও দক্ষিণ ত্রিপুরা জেলা শীর্ষে রয়েছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১২ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬২৫ জন মোট ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে আরটি-পিসিআরে ১ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২২ জন মোট ২৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেঁড়ে দাঁড়িয়েছে ৩.৬১ শতাংশ। বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১১১ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৯৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৬৮১৪ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৮.৯৭ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৬ জন, সিপাহিজলা জেলায় ১ জন, খোয়াই জেলায় ২ জন, গোমতী জেলায় ৫ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৬ জন এবং ঊনকোটি জেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি দুই জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top